একমাসের খাদ্যসামগ্রী...

ফেসবুকে খবর প্রকাশের পর সেই সুফিয়া বেওয়ার পরিবারের মাঝে একমাসের খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন( পি এইচ ও)

সামাজিক যোগাযোগ মাধ্যম আসাদুজ্জামান রুবেল ফেসবুক আইডিতে একটি অসহায় পরিবার সহযোগীতা চেয়ে আকুতি জানান,

খবরটি নজরে আসে মুক্তাদীর ঈমাম প্রতিষ্ঠাতা পিপল হেলপিং অর্গানাইজেশন এর।

পরে প্রতিবেদকের সাথে যোগাযোগ করে প্যারালাইজড রোগে আক্রান্ত সুফিয়া এর পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় সুফিয়া বেওয়ার পরিবারের মাঝে একমাসের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,পিপল হেলপিং অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মুক্তাদীর ঈমাম মিথুন,সমাজসেবক পিয়াস,সাংবাদিক আসাদুজ্জামান রুবেল।

এসময় এলাকার বিপ্লব মিয়া বলেন,এসব অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাড়ানো অনেক ভাগ্যের ব্যাপার।যারা সমাজের অসহায় মানুষের কষ্ট বোঝেন এবং সহযোগীতার হাত বাড়িয়ে দেন তাদের কে আল্লাহ পাক মঙ্গল করবেন।